প্রযুক্তি-তে বিনিয়োগ বাড়বে পুঁজিবাজারে
প্রযুক্তিনির্ভর পুঁজিবাজারে প্রবেশ করতে পারলে আমাদের পুঁজিবাজারে বিনিয়োগ আরও বাড়বে। এআই, মেশিন লার্নিংয়ের মতো প্রযুক্তি দিয়ে ক্যাপিটাল মার্কেটের বিনিয়োগকে বিচার-বিশ্লেষণ করা যায় তাহলে এই বাজার শক্তিশালী হবে বলে তুলে ধরেন বক্তারা। স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপোর দ্বিতীয় দিনের দ্বিতীয়দিন শনিবারের সেশন ‘ফিন্যান্সিং দ্য ফিউচার : ক্যাপিটাল মার্কেট’ আয়োজনে এসব কথা বলেন প্যানেলিস্টরা।
সেশনে পুঁজিবাজারে ভবিষ্যতের ফিন্যান্সিং, পুঁজিবাজারের প্রযুক্তিগত রূপান্তর ও স্মার্ট ইনভেস্টমেন্ট এবং ভবিষ্যাতের জন্য দীর্ঘমেয়াদী ও টেকসই পুঁজিবাজারের জন্য শক্তিশালী বিনিয়োগকারী বিষয়ে আলোচনা হয় সেশনে।
ইডিজিই ভেঞ্চারস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা আসিফ খানের সঞ্চালনায় সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশ নেন যুক্তরাষ্ট্রের অ্যামাজন হেডকোয়ার্টারের সল্যুশনস আর্কিটেক্ট লিডার মোহাম্মদ জামান, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি রিজওয়ান রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান আরিফ খান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
অ্যামাজন হেডকোয়ার্টারের সল্যুশনস আর্কিটেক্ট লিডার মোহাম্মদ জামান বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বিগ ডেটা বিশ্লেষণ করলে পুঁজি বাজারে বিনিয়োগকারীরা লাভবান হবে।







